বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো। প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম, খালিদ হাসান সুমন, কামরুল ইসলাম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম প্রমুখ।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য জোরদার এবং আগামীর আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে সামনের কাতারে থাকতে হবে।

প্রধান আলোচক শরিফুজ্জামান সজিব বলেন, দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে বিএনপির ভরসাস্থল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

২

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

৩

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

৪

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

৬

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

৭

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

৮

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

৯

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১০

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

১১

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

১২

চিংড়িতে জেলি পুশ, শ্যামনগরে দুজনকে জরিমানা

১৩

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

১৪

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৫

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

১৬

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

১৭

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

১৮

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

১৯

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

২০
error: Content is protected !!