বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরা যা পছন্দ করবে, সেটাই গ্রহণ করবে: জাহিদুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির এমন দেশপ্রেমিক তৈরি করে, যারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে- যেখানে জুলুম, নির্যাতন ও লুটপাটের কোনো স্থান থাকবে না।

সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের বুলি আওড়িয়েছে, তারাই দেশের সম্পদ লুট করেছে, খুন ও গুমের রাজনীতি চালিয়েছে। ছাত্রশিবির এমন ভুয়া দেশপ্রেম চায় না। আমরা এমন তরুণ তৈরি করতে চাই যারা নৈতিকতা, আদর্শ ও সত্যের পথে থাকবে।

শিবির সভাপতি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানাটা জ্ঞানচর্চার অংশ। শিক্ষার্থীরা যা পছন্দ করবে, সেটাই গ্রহণ করবে। আমরা চাই তোমরা সবাই সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠো।

তিনি আরও বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বপ্ন দেখায়, লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখায়। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদেরই এগিয়ে আসতে হবে।

নারী ইস্যু নিয়ে জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে প্রচার করা হয়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীদের সর্বাধিক অধিকার দিয়েছে, আর শিবির সেই নীতিতেই ছাত্রীবোনদের সমান মর্যাদা দেয়। এমনকি হিন্দু ভাই-বোনদের সহযোগিতাতেও শিবির সবসময় ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলাম।

কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।

আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, নবীন শিক্ষার্থী শানজিন নাহার শুভা, তাসনিম আলম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আল মুন্তাছির বিল্লাহ, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. মিয়ারাজ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০