বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাটকীয়তা ইসরায়েলের পার্লামেন্টে, ট্রাম্পের সামনেই ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি

আন্তর্জাতিক ডেস্ক | নাটকীয় ঘটনার নজির দেখা গেল ইসরায়েলের পার্লামেন্টে। সেখানে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি তুলেছেন এক সংসদ সদস্য (এমপি)।

তাও আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই উঠলো এমন দাবি।
সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েল সফররত ট্রাম্প দেশটির পার্লামেন্টে ‘নেসেট’-এ ভাষণ দিতে গেলে কিছু এমপি হট্টগোল করেন। এতে থেমে যায় ট্রাম্পের ভাষণ। যদিও শুরুতে তুমুল করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প।

হট্টগোলের সময় এক এমপির হাতে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ দেখা যায়।

আল জাজিরার খবর অনুসারে, ওই এমপির নাম আইমান ওদেহ। ঘটনাটির কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে পার্লামেন্ট কক্ষ থেকে বের করে নিয়ে যান। আইমানের সঙ্গে ওফার কাসিফ নামে আরেক এমপিকেও বের করে নেয় নিরাপত্তা বাহিনী।

হট্টগোলের আগে আইমান ওদেহ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘অধিবেশনে যে পরিমাণ ভণ্ডামি চলছে, তা অসহনীয়। নজিরবিহীন এক স্তূতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নেতানিয়াহুকে ভাসানো হলেও এটি তাকে এবং তার সরকারকে গাজায় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের দায় থেকে কিংবা লক্ষাধিক ফিলিস্তিনি ও হাজার হাজার ইসরায়েলির রক্তের দায় থেকে মুক্তি দেয় না। ’

‘কিন্তু আমি এখানে আছি শুধু যুদ্ধবিরতি ও সামগ্রিক চুক্তির কারণে। কেবল দখলদারিত্বের অবসান এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই সবার জন্য ন্যায়, শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে। ’

২০২৪ সালের নভেম্বরে আইমান ওদেহ নেসেটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সিরিয়াল কিলার অব পিস’ (শান্তি বিনাশকারী) বলে অভিযুক্ত করেন।

১৯৭৫ সালে হাইফায় এক আরব মুসলিম পরিবারে জন্ম নেওয়া রাজনীতিক আইমান ওদেহ নিজেকে ‘নাস্তিক’ হিসেবে পরিচয় দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!