বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিও ধারণ: ইউপি সদস্য গ্রেফতার

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় শহীদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমান (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১২ জুন) গভীর রাতে উপজেলার পশ্চিম পোড়াকাটলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদুল ইসলাম আবির শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৭) ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাতে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন আবিয়ার রহমান। এসময় তিনি মোবাইলফোনে ভিডিও ধারণ করে রাখেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে প্রায়ই ধর্ষণ করতেন তিনি। একপর্যায়ের মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার গর্ভপাত করান ইউপি সদস্য আবিয়ার রহমান। এ ঘটনা জানাজানির পর মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে আবিয়ার রহমান তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে সোমবার (১২ জুন) তিনজনকে আসামি করে শ্যামনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নং ৩৩/২৫২)। এ মামলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!