বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় খাদিজা বেগম নামে এক নারীকে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত খাদিজা বেগম সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত করিম সরদার মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ২১ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরার নারকেলতলা ব্রিজের উপর থেকে খুলনাগামী বাসে ওঠার প্রাক্কালে খাদিজা বেগমকে ১১০ বোতল (১১ লিটার) ফেনসিডিলসহ আটক করা হয়।

এ ঘটনায় ওই দিন সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০এর ১৯(১)৩(খ) ধারায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান।

২০০২ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন । আদালত ২০০৩ সালের ২০ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তফা জামান ও শিহাব মাসউদ সাচ্চু সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!