বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘোনা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা ও ৩১ দফাভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ঘোনা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম।

আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আসিব মাহমুদ রিপন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম শান, জেলা ছাত্রদলের সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান তপু, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মধু, ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুজন, সীমান্ত আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান, শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সদস্য সচিব সাব্বির হোসেন, ঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলামিন হোসেন মিলন, তানভিরুল হোসেন অভি প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্রদল ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা বলেন, শিক্ষা ও সংগঠন— উভয় ক্ষেত্রেই তরুণ প্রজন্মকে সচেতন, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভার শেষাংশে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০