বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ অক্টোবর ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদী রক্ষা ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনও’র বিশেষ উদ্যোগ

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: নদী রক্ষা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেষিয়া নদীর জেগে ওঠা চর পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন।

পরিদর্শনকালে ইউএনও অনুজা মণ্ডল নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর এলাকা থেকে বালু ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।

তিনি জানান, স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ তদারকি কমিটি গঠন করে আগামী নভেম্বর মাস থেকেই পরিবেশ সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে দখলকৃত চর উদ্ধার ও বনায়ন কার্যক্রম শুরু করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগের মাধ্যমে নদীর নাব্যতা ফিরবে, দখলমুক্ত হবে নদী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে কালিকাপুরের গলঘেষিয়া নদীর চর স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ইয়াছিন গাজি, হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালী, জাকারিয়া ও মনিরুল ইসলাম গাজী অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পায়।

পরিদর্শন শেষে ইউএনও অনুজা মণ্ডল নদীটির দখলকৃত অংশ থেকে উচ্ছেদ এবং পরিবেশ রক্ষায় কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!