বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ অক্টোবর ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া : সারজিস আলম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক কোনো আইনের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া যাবে না— এই প্রশ্নের উত্তর সরকার ও নির্বাচন কমিশনকেই দিতে হবে। আমরা দেশের শীর্ষ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি। যারা আইন পড়ান, বোঝেন ও তৈরি করেন তাদের মতে— শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। সরকারের উচিত নিজেদের ভুল স্বীকার করে জাতীয় নাগরিক পার্টির কাছে ক্ষমা চাওয়া।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা কমিটির সমন্বয় সভায় তিনি অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর এনসিপি শাখার প্রধান সমন্বয়ক ফয়সাল করিম সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিল সদস্য ডা. আব্দুল আহাদ প্রমুখ।

এ সময় সারজিস আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলকে অন্যায়ভাবে প্রতীক না দেয়, তা জনগণের অধিকার খর্ব করার শামিল।

সভায় উপস্থিত নেতাকর্মীরা সারজিস আলমের বক্তব্যে একাত্মতা প্রকাশ করে বলেন, জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করা যাবে না। সরকারকে জনগণের রায় ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সভা শেষে সারজিস আলম আরও জানান, আমরা সব সমস্যার সমাধান চাই সংলাপ ও গণতান্ত্রিক উপায়ে। তবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!