বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ অক্টোবর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট: সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনরতরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক বার্তায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়িভাড়া আরও সাড়ে ৭ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরীখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১০

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১১

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

১২

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১৩

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১৪

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৬

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৭

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৮

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৯

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

২০
error: Content is protected !!