বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ অক্টোবর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি জামায়াত-বিএনপির কাউকে হয়রানি হতে দেইনি: সাবেক এমপি আশু

ডেস্ক রিপোর্ট: মাত্র সাত মাসের জন্য সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই সময়টাতেই প্রমাণ করেছি রাজনীতিতে সৌজন্য ও ন্যায়বোধই সবচেয়ে বড় শক্তি। আমার এলাকায় জামায়াত-বিএনপির কোনো নেতাকর্মীকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়নি, কাউকে হয়রানি হতে দেইনি। আমি সব দলের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করেছি। সংসদ সদস্য হিসেবে নিজের কর্মকালের কথা এভাবেই স্মরণ করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত ‘উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফুজ্জামান আশু আরও বলেন, দেশের স্থানীয় সরকার কাঠামোয় জেলাভিত্তিক স্তরের পর যে উপজেলা ব্যবস্থা গড়ে উঠেছে, তা হুসেইন মুহম্মদ এরশাদেরই সৃষ্টি। উপজেলা পদ্ধতি প্রবর্তনের কারণেই তিনি গণমানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। আমরা এই উপজেলা দিবস থেকে উপজেলা পরিষদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

এরশাদের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে আশু বলেন, এরশাদ সাহেবই সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো এবং অন্য ধর্মাবলম্বীদের স্বাধীনতা রক্ষা এই ভারসাম্যই শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। তাঁর এই সিদ্ধান্ত আজও বাংলাদেশের ধর্মীয় সহাবস্থানের অন্যতম স্তম্ভ।

অনুষ্ঠানে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে ও জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ ও সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পি ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. কাইমুজ্জামান পাভেল, সাতক্ষীরা সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705