বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মুহাদ্দিস আব্দুল খালেকের মতবিনিময়

হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোয়ালপোতায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মুহাদ্দিস আব্দুল খালেকের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ব্রহ্মরাজপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছের বাসভবনে একত্রিত হয়ে গোয়ালপোতা গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মুহাদ্দিস আব্দুল খালেকের বাড়িতে পৌঁছান।

এসময় প্রফেসর আব্দুল ওয়ারেছসহ আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, জি.জি.কে.এইচ. কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নজিবুল্লাহ, ব্রহ্মরাজপুর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার সুভাষচন্দ্র মণ্ডল, সমাজসেবক সুনীল গাইন, পূর্ণচন্দ্র বাঁশে, কার্তিক গাইন, ভবসিন্ধু সরকার, দিলীপ সরকার, দীনবন্ধু সরকার, সৌম্য সরকার, তন্ময় বাঁশে, তাপস সরকার, বরুণ সরকারসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছর গোয়ালপোতা গ্রাম অবহেলিত ছিল। তারা এলাকার রাস্তা সংস্কার ও প্রশস্তকরণ, মন্দির ও মসজিদ সংস্কার, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সংস্কার, জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নানা দাবি তুলে ধরেন।

এসব বিষয়ে মুহাদ্দিস আব্দুল খালেক যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১২

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৪

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৫

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৭

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৯

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

২০
error: Content is protected !!