বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ অক্টোবর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘কবি সম্মেলন’ উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট: জাতীয় কবিতা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবানে অনুষ্ঠিতব্য ‘কবি সম্মেলন’ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কবি ও সাহিত্যিক পল্টু বাসার।

এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি কবি কিশোরী মোহন সরকার, সাধারণ সম্পাদক কবি সৌহার্দ সিরাজ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক সোহরাব হোসেন সবুজ, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেক চাঁদ, তথ্য ও প্রচার সম্পাদক গাজী হাবিব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, নির্বাহী সদস্য মনিরুল বারী, সাধারণ সদস্য কাজী গুলশান আরা, মুনসুর রহমান, মুকুল ম্রিয়মান, বায়েজিদ হাসান প্রমুখ।

সভায় কবি পল্টু বাসার বলেন, জাতীয় কবিতা পরিষদ দেশের কবি ও কবিতাপ্রেমীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৮৭ সালে এই পরিষদের যাত্রা শুরু হয় কবিতার আন্দোলনকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। সাতক্ষীরা জেলা শাখা সেই সময় থেকেই কবিতাচর্চার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। কিছুদিন কার্যক্রম স্থিমিত থাকলেও আবারো নতুন উদ্যমে আমরা সংগঠনটিকে সক্রিয় করে তুলতে চাই। কবিতা শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত স্বৈরাচার বিরোধী গণআন্দোলন জাতীয় কবিতা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাধারণ সম্পাদক কবি সৌহার্দ সিরাজ বলেন, কবিরা সমাজের বিবেক। আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য হলো সাতক্ষীরার প্রতিটি কবিকে এক ছাতার নিচে নিয়ে আসা এবং কবিতাচর্চাকে আরো সমৃদ্ধ করা। ১৯৮৭ সালে জাতীয় পর্যায়ে কবিতার যে আন্দোলন শুরু হয়েছিল, আমরা সেটিকে আবারও মাঠে-ঘাটে, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে চাই।

সভা শেষে কবি সম্মেলনের কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!