বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে।

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য আসছে।
এটা পর্যালোচনা চলছে। এই সপ্তাহের ভেতরে করে দেব। কারণ আমাদেরও তো একটা দায় আছে, আমাদের দিক থেকে তাগিদ আছে।’

জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে আখতার আহমেদ সরাসরি কোনো জবাব দেননি।
তিনি বলেন, ‘প্রতীকের ব্যাপারটি আমরা পরে জানাব।’

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সব কিছু ১০০ শতাংশ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট, কিছু বিষয় আগেই কমপ্লিট করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘এখন সব কিছুই নিক্তিতে মেপে সময় অনুযায়ী, দিনক্ষণ-তারিখ-অনুযায়ী করা সম্ভব নয়।
এই অ্যাডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ বা

গত শনিবার রাতে ইসি প্রাঙ্গণের ভেতরে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসি মামলা করবে কিনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘পুলিশ তাকে আটক করেছে। এটা বাইরে ফেটেছে। ইসিকে যদি মামলা করতে হয়, করব।

এর আগে ব্রিফিংয়ের শুরুতে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘তারা নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এ ছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১১

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১২

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৩

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৪

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৫

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৬

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৭

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৮

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

১৯

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

২০
error: Content is protected !!