বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারাদেশে পাঁচদিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই পাঁচদিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। মূল আঘাত করবে অন্ধ্রপ্রদেশে। এসময় আমাদের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, আগামী বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে থেকে দুর্বল হলে এর প্রভাব আমাদের দেশে পড়তে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!