বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ অক্টোবর ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে চিত্রাংকন প্রতিযোগিতা

সাতক্ষীরা শহরের নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, দলগত কাজ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’এই কর্মসূচির আয়োজন করে।

নবারুন বালিকা বিদ্যালয়ের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল মালেক গাজী।

অনুষ্ঠানে আলোচনা করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান, বিদ্যালয়ের শিক্ষিকা শাহিনা পারভিন ও চারুকলার শিক্ষক পূর্ণাদদেব পাল।

ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কুইজ, চিত্রাংকন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তনের বিষয়বস্তু সংযুক্ত করার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠান সঞ্চালন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের সুপারভাইজর জাহিদ হাসান ও সেলিম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০