বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ অক্টোবর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ মঞ্চে আগুন, তবুও নাচ থামালেন না কৌশানি

বিনোদন ডেস্ক: কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠা থাকলে কোনও বাধাই আর বাধা থাকে না। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে স্থির রেখে মন দিয়ে নিজের কাজ করা যায়। তারই প্রমাণ করে দিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি।

সম্প্রতি একটি অনুষ্ঠানেও যোগ দেন এই নায়িকা। সেদিন অভিনেত্রীর পারফর্মেন্সের মাঝেই মঞ্চে আগুন লেগে যায়। তবে তাতে তাকে দমানো সম্ভব নয়। কারণ তার কাছে তার দর্শক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই মঞ্চে আগুন লাগা অবস্থাতেও নিজের পারফর্মেন্স বন্ধ করে দেননি অভিনেত্রী। তিনি নাচ চালিয়ে গেছেন।

তবে টলিউড অনলাইনের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে আগুন তেমন গুরুত্বর ছিল না। দেখা যায় একটি কালো ফুল স্লিভ টি-শার্ট ও কালো সিক্যুয়েন্সের প্যান্ট পরে নায়িকা। তার পায়ে কিটো। সব মিলিয়ে তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল।

তিনি তার ‘রক্তবীজ ২’ সিনেমার গান ‘ও বন্ধু শোনেন না’তে নাচ করছিলেন। আর তার মাঝেই স্টেজে আগুন লেগে যায়। সেই সময় অনুষ্ঠানের উদ্যোক্তা থেকে নায়িকার বডিগার্ড সবাই সেই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কৌশানি তার নাচ থামান না। তিনি তার নাচ সম্পন্ন করেন।

অভিনয় ক্যারিয়ারে নিজেকে ভেঙে গড়েছেন কৌশানি। তার অধ্যাবসায়, পরিশ্রম, নিষ্ঠা তাকে সমস্ত রকম দর্শকদের কাছে আরও বেশি করে গ্রহণ যোগ্য করে তোলে। একের পর এক ভিন্ন ধারার সিনেমায় কৌশানি নিজেকে মেলে ধরেন। এখন তিনি মানেই নতুন কিছু, তিনি মানেই এক্সপেরিমেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০