বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩১ অক্টোবর ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জমি নিয়ে বিরোধে নারীসহ আ-হ-ত ৩

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর গ্রামের আমজাত সরদারের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে একই গ্রামের রবিউল সরদারের ছেলে মিলন সরদারদের পরিবারের দীর্ঘদিন ধরে ছয় শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

হাবিবুর রহমান জানান, মিলন সরদার গং আমাদের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এজন্য গত ২৬ অক্টোবর তালা থানায় চারজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে আমার মা আলেয়া বেগম বাড়িতে একা ছিলেন। এসময় প্রতিপক্ষ মিলন সরদার গং হামলা চালিয়ে বাশের আঘাতে তাঁর মাথা ফাটিয়ে দেয় এবং মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে আমি ও আমার বাবা বাড়ি ফিরলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে ঘরের জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, আমি ও আমার বাবা প্রাথমিক চিকিৎসা নিয়েছি, আর আমার মা হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!