বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তের গোলেও হার এড়াতে পারলেন না মেসিরা

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড শুরু করেছিল ইন্টার মায়ামি। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে সেদিন তারা ঘরের মাঠে খেলেছেন। একই প্রতিপক্ষের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। ৯০ মিনিটে মেসি ব্যবধান কমিয়েছেন ঠিকই, তবে ২-১ ব্যবধানে হার এড়াতে পারেননি।

এমএলএস কাপের প্লে-অফে প্রতিটি দল একই প্রতিপক্ষের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলছে। দুই ম্যাচ শেষে যা ১-১ সমতায় রয়েছে ইন্টার মায়ামি ও ন্যাশভিলে এসসি। তৃতীয় ও শেষ ম্যাচে তারা আগামী শনিবার ‘নকআউট’ ম্যাচে লড়বে। আজ (রোববার) দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের মাঠে নেমেও অবশ্য বল পজেশনে (৬১ শতাংশ) এগিয়ে ছিল মেসি-সুয়ারেজরা। পাশাপাশি ১০ শটের মধ্যে তারা ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে সমান শট নিয়ে ৫টি লক্ষ্যে ছিল ন্যাশভিলের।

ম্যাচের মাত্র ৯ মিনিটেই লিড নেয় স্বাগতিক ন্যাশভিলে। পেনাল্টি শ্যুট আউটে গোলটি করেন স্যাম সারিজ। বিপরীতে লাফ দিয়েছিলেন ইন্টার মায়ামি গোলরক্ষক রোকো রিওস নোভো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। ৪৫ মিনিটে হানি মুখতারের কর্নার কিকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়ান জশ বাউয়ের। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোল পাওয়া হচ্ছিল না মায়ামির। বেশ কয়েকবার তাদের হতাশ করেছে ন্যাশভিলে গোলরক্ষক।

হাভিয়ের মাশ্চেরানোর দল হারের পথেই আগাচ্ছিল। নির্ধারিত সময়ের একেবারের শেষ মিনিটে মেসি নাটকীয়তার ইঙ্গিত দেন। বক্সের এক কোণায় কিছুটা জায়গা বানিয়ে দ্বিতীয় গোলপোস্টে জোরালো শট নেন বাঁ পায়ে। নাগালে থাকলেও স্বাগতিক গোলরক্ষক জো উইলিস গতির কাছে পরাস্ত হয়েছেন। এ নিয়ে সর্বশেষ ৩ ম্যাচে ৬ গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ফিরতে হয়েছে ম্যাচ হারের হতাশা নিয়ে।

তৃতীয় ম্যাচে জয়ী দল উঠবে পরবর্তী রাউন্ডে। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সিনসিনাতি ও কলম্বাস ক্রু’র লড়াইয়ে বিজয়ী দল। ২০২১ সালের পর প্রথমবার এমএলএস কাপের প্লে-অফে জিতল ন্যাশভিলে। একইসঙ্গে ২০২৩ সালের ১৭ মে’র পর প্রথমবার তারা মায়ামিকে হারাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১০

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১১

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৩

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৫

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৬

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৭

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৯

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705