বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই, ফিরছেন ধোনি-রোহিত?

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ বরাবরই রোমাঞ্চকর। আর একাদশে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের উপস্থিতি সেই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করে। আজ মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই-মুম্বাই, তবে রোহিত-ধোনিকে কি একাদশে দেখা যাবে?

চোটের কারণে এবারের আইপিএলে এখনো কোনো ম্যাচ খেলেননি ধোনি। একই কারণে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না রোহিতও। আজকের ম্যাচে এই দুইজনের অন্তত একজনকে দেখা যেতে পারে।

বুধবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে দীর্ঘক্ষণ কঠোর অনুশীলন করেছেন ধোনি। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটও করেছেন তিনি। ৪০ মিনিট উইকেটকিপিং করেছেন। ধোনির সামনে ব্যাট করেছেন সরফরাজ খান এবং উর্বিল প্যাটেল।

ধোনির এই অনুশীলন ইতিবাচক ইঙ্গিত দিলেও চেন্নাই তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ। বিশেষ করে তাদের হাতে স্যামসন এবং উর্বিলের মতো উইকেটকিপার থাকায়। ধোনি সম্পূর্ণ ফিট হলে তবেই তাকে ফেরানো হবে বলে জানা গেছে।

তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুম্বাই ম্যাচের আগে চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স বলেছেন, ‘ধোনি খেলবে কি না সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার সে নিজেই নেবে। তৈরি থাকলে তবেই খেলবে।’

অন্য দিকে, রোহিতকে নিয়েও ঝুঁকি নিতে নারাজ মুম্বাই। তারা জানিয়েছে, রোহিতকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাচের ঠিক আগে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, চেন্নাইয়ের বিপক্ষে রোহিতের ভালো রেকর্ডের কথা মাথায় রেখে তাকে খেলানো হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

২

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

৩

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

৪

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

৫

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

৬

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

৭

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

৮

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৯

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১০

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১১

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১২

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১৩

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১৫

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১৮

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

২০