বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীম ও ডা. শহীদুল আলমের সমর্থকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদুল আলম মনোনয়ন বঞ্চিত হওয়ায় রাতে বিক্ষােভ করেছেন তাদের কর্মী-সমর্থকরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক মোড়ে আব্দুল আলীমের সমর্থকরা মশাল মিছিল এবং কালিগঞ্জ উপজেলার নলতায় ডা. শহীদুল আলমের সমর্থকরা বিক্ষোভ করেন।

এদের মধ্যে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীম সাতক্ষীরা-২ আসনে এবং ডা. শহীদুল আলম সাতক্ষীরা-৩ মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

জানা গেছে, সোমবার রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আব্দুল আলীমের সমর্থকরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিনেরপোতা মাছ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় হাতে মশাল নিয়ে শত শত নেতা-কর্মী ‘আব্দুল আলীমের ন্যায্য দাবি মানতে হবে’, ‘তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা চলবে না’ এমন স্লোগান দিতে থাকেন।

অংশগ্রহণকারীরা জানান, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্বের স্বীকৃতি না দিয়ে মনোনয়ন বঞ্চনা অন্যায় সিদ্ধান্ত। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

মিছিলে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এদিকে, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় ডা. শহিদুল আলমের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ, আশাশুনি ও নলতায় সন্ধ্যার পরপরই বিক্ষোভে মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

তারা স্লোগানে স্লোগানে ডা. শহিদুল আলমের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এবং তাঁর প্রতি অবিচার ও অবমূল্যায়নের প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, ৬নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সম্পাদক ফয়সাল কবির, যুবদল মৌতলা ইউনিয়নের সদস্য সচিব তৌহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহম্মেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. কিসমত বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান।

এছাড়া নলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বারসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১০

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১২

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১৪

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৬

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৯

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

২০
error: Content is protected !!