বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পুরনো বই বিক্রির নামে হরিলুট!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পুরনো বই বিক্রির নামে হরিলুটের অভিযোগ উঠেছে। টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে পুরাতন বই বিক্রি করা হলেও, বাস্তবে সেই প্রক্রিয়ার আড়ালে দুর্নীতির মহোৎসব চলেছে।

জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী গুদাম থেকে ট্রাকে পুরাতন বই তোলা হচ্ছিল।

তবে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের অভিযোগ, বইগুলো ওজন ছাড়াই ট্রাকে তোলা হয় এবং পুরনো বইয়ের সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই ছিল।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব। তার সামনেই এমন অনিয়ম ধরা পড়লে প্রশ্ন উঠেছে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করলে শ্রমিকরা তড়িঘড়ি করে বই লোড বন্ধ করে দেয়। এছাড়া এই ট্রাক লোড করার আগে ঠিকাদারের লোকজন আরও একটি ট্রাক বই লোড করে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। তবে বইয়ের পরিমান নিয়ে মুখ খুলতে রাজি হননি একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব।

স্থানীয় রফিকুল ইসলাম, ফরিদ হোসেন ও আব্দুল আহাদ বলেন, এটা সরাসরি সরকারি সম্পদ লুট। টেন্ডার প্রক্রিয়ার বাইরে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রি করা মানে সরকারের রাজস্ব হরণ। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ (তেজারাত) জানান, পুরাতন বই বিক্রির জন্য টেন্ডারের মাধ্যমে অনুমোদিত ঠিকাদার নিয়োগ করা হয়েছে। নতুন বই বিক্রির কোনো ঘটনা ঘটেনি।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, বইগুলোর বান্ডিলে স্পষ্টভাবে ‘২০২৫’ সালের ছাপ দেখা গেছে। সেখানে ৩০ থেকে ৪০ বান্ডেল বই দেখা গিয়েছিল। এছাড়াও ভোরে যে ট্র্যাকটিতে বই লোড করা হয়েছিল সেখানেও ২০২৫ সালের ছাপ দেওয়া ছিল। এছাড়াও ওজনে ব্যাপক গড়মিল ছিল বলেও দাবি তাদের।

একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবের উপস্থিতিতেই এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লেবাররা ভুল করে কিছু বই উঠিয়েছিল। সেগুলো নামিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!