বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়ায় মাসাধিককাল ধরে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব।

উপজেলার ভাড়কীর বিল, নোয়াকাটি বিল, কাজিরহাট বিল ও কায়বা কোলনী বিলে এই পলো বাওয়া উৎসবে অংশ নেন কয়েক হাজার মাছ শিকারী।

চন্দনপুর গ্রামের রিপন, আলমগীর হোসেন, সাব্বির হোসেনসহ কয়েকজন যুবক শীত মৌসুমজুড়ে এই উৎসবের আয়োজন করেন। এজন্য আগেই মাইকিং ও ঢ্যাড়াপিটিয়ে পলো বাওয়ার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবারও ছিল এমন একটা দিন।

এলাকাবাসী জানান, কলারোয়া উপজেলার কয়েকটি বড় বড় বিল পানিতে ডুবে থাকে। এই সমস্ত বিলে আমন ধান না হওয়ায় মৎস্য শিকারিরা বিভিন্নভাবে মাছ ধরতে ব্যস্ত থাকে। তবে বিলের পানি নিষ্কাশনের নির্দিষ্ট সময়ে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

এজন্য আশপাশের গ্রাম থেকে শৌখিন মাছ শিকারিরা ভোর থেকে জড়ো হন বিলপাড়ে। পূর্ব থেকেই নির্ধারিত দিনে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে পলো বাওয়া।

আয়োজকদের একজন রিপন হোসেন বলেন, ‘পলো বাওয়া’ গ্রাম-বাংলার ঐতিহ্য। অনেক পুরোনো এ ঐতিহ্য ধরে রাখতে এবং চায়না জাল, কারেন্ট জালে মাছ শিকার বন্ধে সচেতনতা তৈরি করতেই ঘোষণা দিয়ে পলো বাওয়ার আয়োজন করা হয়।

আলমগীর হোসেন জানান, আমরা আশানুরূপ মাছ পাচ্ছি, তবে উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে অনেকে মাছ ধরার কারণে বিলে মাছের সংকট দেখা যাচ্ছে।

মিডিয়া ব্যক্তিত্ব সাব্বির হোসেন বলেন, আমার ধারণা মতে সাতক্ষীরা জেলার মধ্যে কলারোয়ায় এই ঐতিহ্যটা এখনো বিদ্যমান। ১-২ হাজার মানুষ এতে অংশগ্রহণ করে। এটা অনেক ভালো লাগার বিষয়।

মাছ শিকারি ও উৎসুক একাধিক জনতা বলেন, যান্ত্রিক যুগে আমরা ভুলেই গিয়েছিলাম পলো দিয়ে মাছ ধরার গল্পকে। আজ এ উৎসবের মধ্য দিয়ে শৈশবকে ফিরে পেলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!