বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির বকচরে মানবতার আলো’র বিনামূল্যে শিক্ষাদান কার্যক্রম শুরু

Oplus_131072

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনির বকচর গ্রামে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের বিনামূল্যে শিক্ষাদান কার্যক্রম শুরু করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আলো।

এ উপলক্ষে শুক্রবার বিকালে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহমিদা খাতুন বলে, মানবতার আলো আমাকে নতুন খাতা-কলম দিয়েছে, আমাদের পড়াচ্ছেও।

বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ‘মানবতার আলো’ যে উদ্যোগ নিয়েছে তা কেবল শিক্ষাদান নয়, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কাজ। সমাজের অন্যরাও এরকম উদ্যোগে অনুপ্রাণিত হবে বলে আশা করি।

সংগঠনের উপদেষ্টা জয় আহমেদ বলেন, শিক্ষার অধিকার সবার। অর্থের অভাবে যেন কোনো শিশুর স্বপ্ন থেমে না যায়, সেজন্য ‘মানবতার আলো’ সবসময় মানুষের পাশে থাকবে।

সংগঠনের সভাপতি আল মামুন সুমন দৃঢ় প্রত্যয়ে বলেন, মানুষের সেবা করা আমাদের মূল লক্ষ্য। বিনামূল্যে শিক্ষাদান সেই সেবার একটি অংশ। সমাজের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এ কার্যক্রম আরও বিস্তৃত করবো।

সাধারণ সম্পাদক আলিম রাজ বলেন, কার্যক্রমটি পরিচালনায় একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী কাজ করছেন। বইয়ের জ্ঞান ছাড়াও শিশুদের নৈতিকতা ও দেশপ্রেম শেখানোর প্রতি গুরুত্ব দেওয়া হবে।

সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্সেদ বলেন, ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও সার্বিক বিকাশেও কাজ করার পরিকল্পনা আছে।

প্রচার সম্পাদক সামিমুজ্জামান আকাশ সমাজের সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, এ কাজে সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের সহযোগিতা প্রয়োজন। প্রচার নয়, প্রসারই আমাদের লক্ষ্য।

কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, সকল আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। প্রতিটি অর্থ শিশুর শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যয় করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০