বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন: আজিজ ভাইস চেয়ারম্যান, ওমর ফারুক সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ জামায়াত সমর্থিত প্যানেল থেকে পাঁচজন এবং বিএনপি সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে দুইজন নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে দিবাগত শেষ রাতে প্রধান নির্বাচন কমিশনার শেখ মঈনুল ইসলাম মঈন ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো ৩১৯ ভোট ও প্রফেসর মোজাম্মেল হক ২৯৩ ভোট পেয়েছেন।

সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির নেতা মাসুম বিল্লাহ শাহীন ৩৪৫ ভোট ও জাতীয় পার্টির শেখ শরিফুল ইসলাম ২৩৮ ভোট পেয়েছন।

কার্যনির্বাহী সদস্য পদে যুবদল নেতা শফিকুল আলম বাবু ৪৮৪ ভোট, জামায়াত নেতা জাহিদুল ইসলাম ৪৭৮ ভোট, মাওলানা হাবিবুর রহমান ৪৬৩ ভোট, বিএনপি নেতা কামরুজ্জামান কামু ৪৬০ ভোট ও জামায়াতের মোঃ শফিকুল ইসলাম ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান ৪২১, মোঃ পাভেল রহমান ৩৭৬, রুহুল আমিন ৪০১, কাজী আব্দুর সবুর ২৫০, নূর মোহাম্মাদ পাড় ৩৭৬, মোঃ কামরুজ্জামান ৪৩৬ ও মোঃ মনিরুজ্জামান ৪২৩ ভোট পেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!