বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ শ্রীপুরে খেলাধুলা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী প্রমুখ।

প্রথমে নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মার্বেল চামচ, হাড়িভাঙ্গা ও বালিশ পাসিং খেলা। পরে একই মাঠে ফুটবল খেলায় ১নং পুরুষ দল ১-০ শূন্য গোলে ২নং পুরুষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের কোচ তাপস কুমার সরকার, সহকারী ছিলেন শাহাদাত হোসেন ও মাসুম হোসেন। ধারাভাষ্যে ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স কর্মকর্তা বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে গঠনমূলক পথে পরিচালিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, পুলিশসহ নিহত অন্তত ১৫

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১০

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১১

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১২

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৩

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৪

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৫

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৬

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

১৮

তালায় যুব অ্যাডভোকেসি সভা

১৯

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

২০
error: Content is protected !!