বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে হোটেলে গরু, খাসি ও মুরগীর মাংস এবং ডিম ক্রয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রকসি সিনেমা হলের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি মো. শাহ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইমরান হামিদ, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ মিহির সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আহাদ আলী, কার্যকরী পরিষদের সদস্য আবু সিদ্দিক আলী প্রমুখ।

সভায় জেলার রেস্তোরাঁ মালিক সমিতির আওতাভুক্ত সকল সদস্যকে সমিতির নিয়ম-কানুন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থাপন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মান সম্মত এবং রুচি সম্মত খাবার পরিবেশন, ভালো মানের মাংস ও ডিম ক্রয় করার সময় সকলকে অবশ্যই মেমো সংগ্রহ, মাংসের বাজার সিন্ডিকেট ভাঙতে রুচিসম্মত, উন্নত মানের মাংস ও ডিম ক্রয় নিয়ে সমালোচনা ও সন্দেহ এড়াতে সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে প্রতিদিন রুচি সম্মত খাবার পরিবেশনে হোটেলের জন্য ভালো মাংসের যোগান দিতে গরু ও ছাগল জবেহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও সভায় আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশে রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০