
শ্যামনগর প্রতিনিধি: দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্যামনগর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি নুরনগরের হাবিবপুর আহম্মদ আলী মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে শায়িত নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, ভুরুলিয়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রাক্তন ইউপি চেয়ারম্যান (নুরনগর) গোলাম আলমগীর, শ্যামনগর সদরের প্রাক্তন চেয়ারম্যান পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী মুন্না, নুরুজ্জামান, আবু ইউসুফ, সামছুজ্জোহা টুটুল, আব্দুর রশিদ, সাবেক যুবদল আহবায়ক সফিকুল ইসলাম দুলু, আদম আলী প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন মালানা আলমগীর হোসেন।
এর আগে সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত এ প্রার্থী শ্যামনগর থেকে রামজীবনপুর মোড়ে পৌঁছান। এসময় সেখানে উপস্থিত নুরনগরের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে মানিকপুর হয়ে তিনি হাবিবপুর পৌঁছালে সেখানে উপস্থিত শতাধিক মানুষ তাকে অভিনন্দন জানান এবং আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি বিএনপি মনোনীত তরুন প্রার্থীকে বিজয়ি করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ নূর ইসলাম, জি.এম আব্দুল কাদের, আলহাজ্ব ওসমান গণি, হাফেজ শাহিনুর রহমান, অয়েজকুরুনী, আব্দুল মজিদ প্রমুখ।
উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ড. মনিরুজ্জামান বলেন, তিনি বয়সে তরুণ হওয়ায় সংসদীয় আসনের মুরুব্বীদের পরামর্শে এলাকার উন্নয়নে কাজ করবেন। কোন দালাল বাটপারকে প্রশ্রয় না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, প্রতিপক্ষের রাজনীতিক কিংবা প্রতিদ্বন্দ্বীদের কোন ধরনের অভিযোগ করার মত কাজ তিনি করবেন। বরং সাড়ে চার লক্ষাধিক জনগোষ্ঠী অধ্যুষিত উপকূলবর্তী জনপদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন। এলাকার যুবক এবং যুবতীদের কর্মসংস্থানের জন্য এই উপকূলবর্তী এলাকায় কর্মসংস্থান গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন