বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের প্রামাণ্যচিত্র প্রদর্শনকালে টিএসসিতে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে ফ্যাসিবাদের গুম, খুন, নিপীড়ন বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

কয়েকজন পথচারী বাংলানিউজকে জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে, গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি।

এ সময় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফেসবুক পেজে ঘটনাস্থল থেকে লাইভ চলছিল। প্রতিবেদকরা জানিয়েছেন, তারা আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনাধর্মী অনুষ্ঠান পরিচালনা করছিলেন। অনুষ্ঠানটি লাইভ চলছিল। সেটি শেষ হতে না হতেই পরপরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

বাংলানিউজের ডিজিটাল বিভাগের প্রতিবেদকরা জানিয়েছেন, ককটেল দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যেখান থেকে ককটেল ছোড়া হয়েছে, তারা সেদিয়ে দৌড়ে যান দুষ্কৃতকারীদের ধরার উদ্দেশ্যে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। একজন সংবাদকর্মীর মোটরসাইকেল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও জানান, ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন।

ঘটনাটির প্রাথমিক তদন্তে থাকায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঢাবির প্রক্টরিয়াল বডির সদস্যরাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১০

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১১

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১২

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৩

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৪

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৫

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৬

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

১৭

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

১৮

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

২০
error: Content is protected !!