বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরিত জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সংকট সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে।

গণভোটের চারটি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআর নিয়ে ভিন্নমত আছে। এনিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা পরিষ্কার সনদের লঙ্ঘন।

পিআর নিয়ে হ্যাঁ বা না বলার প্রস্তাবের মাধ্যমে জনগণকে জবরদস্তি করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব আরোপ করা হয়, তা মানতে রাজনৈতিক দল বাধ্য নয় বলে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এতে ঐক্যের পরিবর্তে জাতীয়ভাবে বিভাজন তৈরির চেষ্টা করা হলে, তা নিয়ে প্রশ্ন থেকে গেলো।

রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নাই বলে উল্লেখ করে সালাহউদ্দিন আরও বলেন, শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের মর্যাদা কী হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে। এটার আইনি ভিত্তি কতটুকু আছে, তা নিয়ে প্রশ্ন আছে।

সংসদ নির্বাচনের দিনে গণভোট করার সিদ্ধান্তে একমত বিএনপি বলে জানান সালাহউদ্দিন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০