বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৫, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে চিশতিকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ

হাবিবুর রহমান সোহাগ: সিদ্ধান্ত পরিবর্তন করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতিকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার অনুসারীরা। এসময় তারা বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবি জানান।

শনিবার (১৫ নভেম্বর) শহরের সংগীতা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড় গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে ঘণ্টাব্যাপী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ১নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ জাহিদুর রহমান বারী, সহসভাপতি মো. মাহমুদ, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাবুজ্জামান, বিএনপি নেতা জহুরুল ইসলাম, মোঃ মাহমুদ, বুলবুল খালেক, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ জুলকার নাঈম, রবিউল ইসলাম, জিয়াউর রহমান, কমল মিত্র, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, শেখ আব্দুল মঈন, আশানুর রহমান পল্টু, রেবেকা পারভিন প্রমুখ।

তারা বলেন, তাসকিন আহমেদ চিশতি শুধু দলের নেতা নন, তিনি সাতক্ষীরার উন্নয়ন, তৃণমূলে সংগঠন শক্তিশালীকরণ এবং কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়ে জনআস্থা অর্জন করেছেন।

এমন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন না দেওয়া জনগণের প্রতি অবিচার বলেও মন্তব্য করেন তারা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, আন্দোলন–সংগ্রামে সামনে থাকা পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে অযোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দল আরও দুর্বল হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!