

রিজাউল করিম: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমি সংসদ সদস্য থাকাকালিন সাধ্যমত তালা-কলারোয়ার উন্নয়ন করেছি। আমি ওয়াদা করছি আগামীতে সংসদ সদস্য হতে পারলে, আমি ও আমার দলের দারা শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, কোনো সম্প্রদায়ের উপরই আঘাত আসতে দেব না।
শনিবার সকালে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক আসশাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ ১২টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন