বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপির মনোনয়নপত্র কিনতে ফেসবুকে টাকা কালেকশন করছেন বৈছাআ’র আহ্বায়ক আরাফাত

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনতে ফেসবুকে ‘কালেকশন পোস্ট’ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন।

শনিবার (১৫ নভেম্বর) আরাফাত হোসাইন ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘মনোনয়ন বাবদ কালেকশন’ শিরোনামে একটি পোস্ট দিয়ে সহযোগীদের দেওয়া অর্থের তালিকা প্রকাশ করেন।

আরাফাতের ফেসবুক পোস্টটি ছিল, মনোনয়ন বাবদ কালেকশন: রুবেল ভাই ১০০০ টাকা, আবু সাঈদ ৫০০ টাকা, তামান্না আহমেদ ভাবি ৫০০ টাকা, রেজাউল করিম ভাই ৫০০০ টাকা ও রবিউল ভাই ১০০০ টাকা । জনগণের টাকায় জনগণকে নিঃস্বার্থ সেবা দেওয়ার লক্ষ্যে।

পোস্টটি প্রকাশের পরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা। আবার অনেকে এটিকে ‘স্বচ্ছ উদ্যোগ’ বলে মন্তব্য করেন।

মনোনয়ন সংগ্রহের অর্থ সহায়তা নিয়ে আরাফাত হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি জনগণের সহযোগিতায়, জনগণের সামনে স্বচ্ছভাবে এগোচ্ছি। রাজনীতিকে ব্যবসা মনে করি না, সেবাই আমার লক্ষ্য। জুলাই যোদ্ধারা আমাদের শিখিয়েছেন দেশের মালিক জনগণ, আর জনগণের সবচেয়ে বড় শক্তি তাদের ভোট। যে ভোটে অন্যায়কে প্রতিহত করা যায়, ন্যায়কে প্রতিষ্ঠা করা যায়।

তিনি আরও বলেন, সাতক্ষীরা–২ আসনে দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করতে তরুণ, নীতিবান নেতৃত্ব প্রয়োজন। যারা আমাকে সহযোগিতা করছেন, তারা আমাকে শুধু অর্থ দিচ্ছেন না, তারা আস্থার ভোট দিচ্ছেন, পরিবর্তনের ডাককে সমর্থন করছেন। আমি বিশ্বাস করি, সাতক্ষীরা–২ আসনের মানুষ জুলাই যোদ্ধাদের আদর্শে বিশ্বাস করে। তাঁরা পরিবর্তনের পক্ষে, ন্যায়ের পক্ষে, স্বচ্ছতার পক্ষে।

এনসিপির মনোনয়ন সংগ্রহে অন্যান্য প্রার্থীরাও মাঠে থাকলেও তরুণ আরাফাতের ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা চলছে। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে আরাফাত হোসাইন শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান কি না সেটি এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!