বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ নভেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আপনাদের ভোটে শ্যামনগরের মানুষের অধিকার ফিরিয়ে আনব: ড. মনিরুজ্জামান

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেছেন, শ্যামনগরের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ছিলেন। তাই জনগণ অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী নির্বাচনে আপনাদের ভোটে ইনশাআল্লাহ মানুষের অধিকার ফিরিয়ে আনব।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ভুরুলিয়ার চালতেঘাটা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সোলায়মান কবীর, জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপি নেতা জহুরুল হক আপ্পু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকবর আলী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মহাসিন আলী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আজু মোল্লা, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. আব্দুল করিম প্রমুখ।

এর আগে দুপুর থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১০

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১১

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১২

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৩

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৫

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৬

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৭

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৮

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৯

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

২০