বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের সমর্থনে বিশাল র‍্যালি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের সমর্থনে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির আহবানে এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ।

তিনি বলেন, নির্বাচনী এলাকার মানুষের যে সমর্থন ও সহযোগিতা পাচ্ছি, তাতে আমরা ঐক্যবদ্ধভাবে জামায়াতকে হারিয়ে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ তারিকুল হাসান।

এছাড়া বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, বিএনপি নেতা শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির নেতা প্রভাষক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহমেদ মানিক, যুগ্ম আহবায়ক রুহুল আমিন পাড়, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অসীম কুমার সরকার, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল গাজী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০