বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিনেমার পোস্টারে যে লুকে তানজিন তিশা

বিনোদন ডেস্ক: দেশ সেরা নায়ক শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সোলজার’ দেখা যাবে অভিনেত্রীকে।

সোমবার (১৭ নভেম্বর) এসেছে সিনেমায় তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারের কেন্দ্রে দেখা যাচ্ছে তানজিন তিশাকে। তার পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী ও নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে।

সাকিব ফাহাদের পরিচালনায় শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’। ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

১০

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

১১

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১২

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

১৩

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

১৪

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১৫

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১৬

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১৭

নতুন পেসার খুঁজবে বিসিবি

১৮

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

১৯

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

২০
error: Content is protected !!