বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে চিশতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে তারেক রহমানের কাছে ৭৩ নেতার আবেদন

ডেস্ক রিপোর্ট: সিদ্ধান্ত পরিবর্তন করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুলের কাছে লিখিতভাবে আবেদন করেছেন সাতক্ষীরা পৌরসভাসহ দুটি উপজেলার ১৯টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বর্তমান ও সাবেক ৭৩জন নেতা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম সহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে এই আবেদন করা হয়।

এতে বলা হয়েছে, তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসছেন। তিনি একজন একজন নিবেদিতপ্রাণ, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির পতাকা বহন করে আসছেন। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন, হয়রানি-কোনো অবস্থাই তাঁকে দল ও গণতন্ত্রের পথ থেকে সরাতে পারেনি। বরং প্রতিকূল সময়ে তিনিই ছিলেন সাতক্ষীরার বিএনপি নেতাকর্মীদের সাহস, আশ্রয় ও শক্তি। বিগত নির্বাচনগুলোতে জোটগত কারণে সাতক্ষীরা-২ আসন জামায়াতকে দেওয়া হতো। বর্তমান পরিস্থিতিতে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ের জন্য তাজকিন আহমেদ চিশতীর কোনো বিকল্প নেই।

এতে আরও উল্লেখ করা হয়, সাতক্ষীরা-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে তাজকিন আহমেদ চিশতী সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে সংগঠিত এবং সর্বোচ্চ জনসমর্থনপ্রাপ্ত নেতা। তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রতি তাঁর নিষ্ঠা, কর্মক্ষমতা এবং মানবিক নেতৃত্বকে অত্যন্ত আস্থার সাথে মূল্যায়ন করে।

আবেদনপত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১০

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১১

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১২

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৩

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৪

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৫

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

১৭

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১৮

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

১৯

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

২০
error: Content is protected !!