বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শো’কজ; ছাত্রদল নেতা লিখলেন, ‌‘বহিষ্কার মনে হয় হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত’

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণের অভিযোগে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর শনিবার (২২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে শো’কজ করা হয়।

নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ।

তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কাছে সরাসরি উপস্থিত হয়ে সাংগঠনিক পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নোটিশ প্রাপ্তির পর তার কপি ফেসবুকে পোস্ট করে ছাত্রদল নেতা আবু লিখেছেন, বহিষ্কার মনে হয় হয়ে গেলাম, যাই হোক আমি আনন্দিত।

প্রসঙ্গত, সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনির। মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকেই তার বিরোধিতা করে আসছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১০

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১১

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১২

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৩

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৪

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৫

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৭

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৮

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৯

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

২০