বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈশ্বরীপুরে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের উঠান বৈঠক

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের সমর্থনে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বিএনপি’ই এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের মাধ্যমে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

ধানের শীষে ভোট দিলে জনগণের মাঝে ফ্যমিলি কার্ড, ফারমার্স কার্ড প্রদান করা হবে। উন্নত লেখাপড়াসহ বিএনপির ৩১ দফার বিষয়বস্তুর আলোকে দেশ পরিচালনা করা হবে।

উঠান বৈঠকে ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম সাদেকুর রহমান সাদেক, মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম মোড়ল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, উপজেলা তাঁতী দলের আহবায়ক আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০