বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিলুপ্তপ্রায় লতা–পাতা–শাকের মেলা

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলের বিলুপ্তপ্রায় লতা–পাতা–শাকের মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে শ্যামনগরের চন্ডিপুর মন্দিরের মাঠে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই মেলার আয়োজন করে। ব্যতিক্রমী এই মেলায় স্থানীয় কৃষক, কৃষাণী ও পরিবেশ কর্মী-সংগঠকরা অংশ নেন।

মেলায় ১২টি স্টলে বিলুপ্ত প্রায় নানা জাতের ভেষজ ও খাদ্যগুণসম্পন্ন শাক–লতা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আহসানুল্লাহ। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও পরিবেশগত ঝুঁকির কারণে বহু দেশজ প্রজাতি হারিয়ে যাচ্ছে। এই ধরনের মেলা এসব গাছপালা সংরক্ষণে জনগণকে সচেতন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সভাপতি কৃষক দিলীপ তরফদার বলেন, আমাদের পূর্বপুরুষরা যে লতা–পাতা ও শাক দিয়ে চিকিৎসা করতেন, সেগুলোর অনেকগুলো এখন আর দেখা যায় না। আমরা এগুলোকে আবার চাষাবাদ ও ব্যবহারিক জীবনে ফিরিয়ে আনতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, গ্রীন কোয়ালিশন শ্যামনগর পৌরসভার সভাপতি কৃষ্ণেন্দু মুখার্জি, সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায়, কৃষাণী নুপুর। বক্তারা বলেন, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রজাতির গাছপালা পুনরুদ্ধার অত্যন্ত জরুরি।

বারসিক এর সহযোগী কর্মসূচি কর্মকর্তা প্রতিমা চক্রবর্তী বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সম্পদের প্রতি আগ্রহী হচ্ছে এবং স্থানীয় জ্ঞান সংরক্ষণের পথ সুগম হচ্ছে।

মেলায় হলুদের ফুল, মুক্ত ঝুরি, নিম পাতা, উলো গাছ, কেশে, ষষ্ঠী বট, খুত কৃমি, কাল কচু, ব্রাহ্মী শাক, সাদা অপরাজিতা, পিপুল সাক, থানকুনি, অর্জুন ছাল, তেলা কচু, হেলানচো, সবুজ শাপলা, সাদা শাপলা, ঢেপ, ঘেটকুল, জার্মানি লতা, ওড়ল পাতা, আলু পাতা, শান্তি শাক, পাথর কুচি, বন টমেটো, গিমে শাক, শিউলি পাতা, বন মুলা, হাতি সূর, ঘুম শাকসহ ১৩১টি শাক প্রদর্শন করা হয়।

মেলায় সর্বোচ্চ ১৩১টি শাক প্রদর্শন করে ১ম স্থান অধিকার করেন লতিকা রানী, ১১৫টি শাক প্রদর্শন করে ২য় হন শম্পা রানী ও ১০০ শাক প্রদর্শন করে ৩য় হন কল্পনা রানী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের কমিউনিটি ফিল্ড ফ্যাসিলিটেটর লিপিকা গাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০