বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে খামার ডিজাইন বিষয়ক কর্মশালা

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটে কৃষিপ্রতিবেশবিদ্যা, খামার ডিজাইন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এই প্রশিক্ষণে পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, আটুলিয়া ও ঈশ্বরীপুরের কৃষিপ্রতিবেশীয় চর্চাকারী ১৬ জন কৃষক, যুব, সাংবাদিক, আইক্যাডের ৫ সদস্যের একটি গবেষক দল ও বারসিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ধুমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় মূল আলোচক হিসাবে কৃষি প্রতিবেশীয় খামার ডিজাইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বৈচিত্র্যময় কৃষিপ্রতিবেশীয় চর্চাকারী অল্পনা রানী মিস্ত্রি ও বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং।

এসময় তারা ধুমঘাট কৃষিপ্রতিবেশীয় শিখন কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ ও অভিযোজন কৌশল পরিদর্শন ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষি প্রতিবেশবিদ্যা ও খামার ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করেন।

জেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দলের সদস্য সমাপ্তি মাঝী বলেন, স্থানীয় বীজ সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। কিন্তু আজ আমার একটা ধারণা তৈরি হয়েছে। এখন থেকে আমি ও আমার পরিবার প্রত্যেক মৌসুমের বীজ সংরক্ষণ রাখবো এবং অন্যদের উৎসাহিত করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১০

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১১

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১২

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১৪

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৬

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৯

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

২০
error: Content is protected !!