বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ নভেম্বর ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৮ জেলে আটক

 

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

রোববার (৩০ নভেম্বর) ভোর রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের হলদিবুনিয়া অভয়ারণ্য এলাকার গারাল নদী থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি এলাকার গোলাম রব্বানী বরকন্দাজের ছেলে রফিকুল ইসলাম (৪২), একই এলাকার আব্দুল কাদের গাইনের ছেলে আজগার আলী (৩৮), মেহের আলী গাজীর ছেলে রবিউল ইসলাম বাচ্চু (৩৪), শ্যামনগর পৌরসভার চিংড়িখালি গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে নুর ইসলাম (৪৭), কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে আব্দুস সালাম (৫৫), একই ইউনিয়নের সাহেবখালি গ্রামের মৃত মনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬), মৃত রহমাতুল্লাহ সরদারের ছেলে জলিল সরদার (৫৪) ও মৃত ফরমান সরদারের ছেলে মনতেজ আলী সরদার (৭০)।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিশেষ টহল টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আট জেলেকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে ৬টি নৌকা, মাছ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!