বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পরকীয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় নারীর মাথায় গুলি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা কালিগঞ্জে পরকীয়া প্রেমিকা অপর্ণার বাড়ি চিনিয়ে দেওয়ায় পরকীয়া প্রেমিক ইয়ার আলীর (৫০) ছোড়া গুলিতে হালিমা খাতুন নামে এক নারী ও ইয়ার আলীর ছেলে হৃদয় তরপদার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্ত্রী ও ছেলেকে প্রেমিকার বাড়ি চিনিয়ে দিতে সহায়তা করায় ক্ষুব্ধ হয়ে হালিমা খাতুনকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। আর হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, একাধিক ডাকাতি মামলার আসামি ইয়ার আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সোতা গ্রামের ডিভোর্সি অপর্ণা মন্ডলের সাথে ইয়ার আলীর পরকীয়া সম্পর্ক ছিল। অপর্ণা মন্ডল তার বাবা হরিশংকর মন্ডলের বাড়িতে থাকতেন। এই সম্পর্কের জেরে ইয়ার আলী সোমবার দুপুরে তার বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার আলীর খোঁজে স্ত্রী তাহমিনা খাতুন তার ছেলে হৃদয় তরফদারকে নিয়ে অপর্ণা মন্ডলের বাড়িতে আসে। এতে ক্ষুব্ধ হয়ে ইয়ার আলী তার স্ত্রীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগে হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হালিমা খাতুনসহ হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন।

কালিগঞ্জ থানার এসআই শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়রা হালিমা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সালমান রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!