বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ ডিসেম্বর ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালি ও আলোচনা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নারী পক্ষ উদযাপন উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে তালাস্থ ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।

সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাবের সভাপতি আনিচুর রহমান, উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, সম্পাদক ইমদাদুল হক, উপজেলা নারী অন্ত্যজ পরিষদের নেত্রী মুক্তারানু বেগম, খলিলনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শিরিনা সুলতানা, সমাজসেবক জি. এম. শহিদুল্লাহ গাজী প্রমুখ।

বক্তারা জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ- শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক। এগুলো সম্পর্কে সমাজকে আরও সচেতন করতে হবে। সহিংসতাকে ব্যক্তিগত বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার পুরোনো সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান তারা।

এর আগে ভূমিজ ফাউন্ডেশনের অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি তালা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি পেশ করা হয়। পরবর্তীতে র‌্যালিটি পুনরায় ভূমিজ ফাউন্ডেশনে ফিরে আসে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!