
শ্যামনগর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে শ্যামনগরের কৈখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক চৌধুরী মাজাহারুল আলম (সিবা সানু)।
বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সোলায়মান কবির, সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নূরজাহান পারভীন ঝর্ণা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সত্ত্বেও দেশ ছেড়ে কোথাও যাননি। দেশের মানুষের সঙ্গেই ছিলেন। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে অটল ছিলেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি।
আলোচনা শেষে তার বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন