বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ ডিসেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আটুলিয়ায় উৎসর্গ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উৎসর্গ সোসাইটি।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকালে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সহযোগিতায় এবং উৎসর্গ সোসাইটির বাস্তবায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গি মোড়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে সভাপতিত্ব করেন উৎসর্গ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আব্দুর রউফ। মাওলানা হাবিবুল্লাহ ও গাজী মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি জিএম শহিদুল ইসলাম এবং সাংবাদিক আব্দুস সালাম।

আরও উপস্থিত ছিলেন সমাজসেবক জিএম নবাব আলী, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা আবুল রাসেল, উৎসর্গ সোসাইটির নির্বাহী সদস্য মফিজুল ইসলাম, সমাজকর্মী রবিউল ইসলাম, জিএম মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবী সংগঠন এসএসটির সভাপতি সাইদুল ইসলাম, হাফিজুর রহমান, ওলিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, উৎসর্গ সোসাইটি সমগ্র শ্যামনগর উপজেলায় ৩০০ কম্বল বিতরণ করবে।

অনুষ্ঠানে ২৫ জনের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কম্বল পেয়ে ৭০ বছর বয়সী ফুলমতি বিবি আবেগভরে বলেন, এই বয়সে শীত অনেক কষ্ট দেয়। গরম কাপড় কেনার সামর্থও নেই। আজ যে কম্বলটা পেলাম, এটা আমার জন্য অনেক বড় উপকার হলো। যারা দিলেন, আল্লাহ তাদের ভালো করুক।

কম্বল বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!