বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ ডিসেম্বর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে শামুক-ঝিনুক নিধন বন্ধে অভিযান, ৪ নৌকাসহ আটক ৮

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্র রক্ষায় শামুক-ঝিনুক নিধনে জড়িত আটজনকে আটক করেছে বনবিভাগ। এসময় চারটি নৌকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত শামুক-ঝিনুকগুলো নদীতে অবমুক্ত করা হয়।

এর আগে বুধবার রাতে শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদী-খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- খুলনা জেলার কয়রা থানার আব্দুল ওয়াদুদ গাজী ( ৪০), খলিল সানা (৫৯), শফিকুল গাজী (৪৫), আবু সাইদ গাজী (৫৫), গফফার গাজী (৫১), দেলবর গাজী (৫৭), গোলাম মোস্তফা (৩৫) ও মাসুম বিল্লাহ (৩৪)।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় সুন্দরবনের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খাল এলাকায় শামুক-ঝিনুক আহরণ করছিল এমন চারটি নৌকাসহ আটজনকে আটক করে বনরক্ষীরা। উদ্ধার করা হয় বিভিন্ন সরঞ্জাম। আটক ব্যক্তিদের কাছে মাছ এবং কাঁকড়া ধরার পাশ ছিলো।

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক বলেন, অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদী-খাল থেকে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক আহরণ করে পাচার করে আসছিল। এভাবে নিধন চলতে থাকলে জলজ পরিবেশ চক্র ভেঙে পড়বে। তাই কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা নৌকাগুলো বন আইনের বিধান অনুযায়ী বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং শামুক-ঝিনুক সুন্দরবনসংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা), আইন ২০১২ অনুযায়ী তফসিল ২ এ বর্ণিত শামুক-ঝিনুক ধরা, পরিবহন ও ব্যবসা করা নিষিদ্ধ।

বনবিভাগ জানায়, শামুক-ঝিনুক জলজ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো নির্বিচারে নিধন সামুদ্রিক খাদ্যচক্র ও সুন্দরবনের নদীকেন্দ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে শামুক-ঝিনুক আহরণ বেড়ে যাওয়ায় বনবিভাগ বিশেষ নজরদারি জোরদার করেছে।

স্থানীয় পরিবেশকর্মীরা জানান, নিয়মিত অভিযান না থাকলে এই ধ্বংসাত্মক আহরণ বন্ধ হবে না। তারা বনবিভাগের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে আরও কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!