বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ ডিসেম্বর ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মূল অনুপ্রেরণা: কাজী আলাউদ্দিন

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) জোহরবাদ ধলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা শুধু বিএনপির নয়, আজ দেশের সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মূল অনুপ্রেরণা।

দোয়া অনুষ্ঠানে অংশ নেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইয়াসিন আলী, ধলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য মোনাজাত পরিচালনা করেন সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!