বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অদম্য নারীর সম্মাননা পেলেন চার সন্তানকে ডাক্তার বানানো মা

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরের মধ্যকুল গ্রামের সংগ্রামী নারী শাহানারা বেগম, যিনি অত্যন্ত পরিশ্রম, ধৈর্য ও মমতা দিয়ে তাঁর চার সন্তানকে চিকিৎসক বানিয়েছেন। তাই সফল জননী হিসেবে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে তাকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘একজন নারী যদি সুযোগ, নিরাপত্তা ও সম্মান পায় তবে তার সাফল্য শুধু নিজের নয়, পুরো জাতির সম্পদ হয়ে ওঠে’।

চার সন্তানের সংগ্রামী মা শাহানারা বেগম : অদম্য জীবনযুদ্ধের বিজয়গাথা : সম্মাননা অনুষ্ঠানে ‘সফল জননী’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন শাহানারা বেগম। তিনি একজন সাধারণ গৃহিণী হলেও তার স্বপ্ন ছিল অসাধারণ। আর্থিক সীমাবদ্ধতা, সামাজিক চাপ, পারিবারিক প্রতিকূলতাসব বাধা পেরিয়ে চার সন্তানকে উচ্চশিক্ষিত করার প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছেন তিনি। তার স্বামী একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক হলেও পরিবারের সব দায়িত্ব একা সামলাতে হয়েছে শাহানারাকে। শিশুদের পড়াশোনা, সংসারের খরচ, রোগ-শোক কোনো কিছুই তাকে থামাতে পারেনি।

আজ তার চার সন্তানই দেশের বিভিন্ন স্থানে সুপরিচিত চিকিৎসক হিসেবে কাজ করছেন। অনেকেই তাকে কেশবপুরের ‘মা অফ ডক্টর্স’ বলে ডাকেন।

এ সম্মাননা গ্রহণের পর শাহানারা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি কোনোদিন পুরস্কারের জন্য কিছু করিনি। আমার স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করা। আজকের এ সম্মান আমাকে আরও সাহস দেবে, আর আমাদের সমাজের নারীদেরও জানাবে ইচ্ছা থাকলে সবই সম্ভব।

এছাড়াও অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহনাজ আফরোজ, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী ইসমোতারা খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রাখায় সাবিনা ইয়াসমিনকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর সভাপতি মো. জাকির হোসেন, এনপিপির সভাপতি মো. স¤্রাট হোসেন প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী দাস এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কু-।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!