বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝুঁকি-গান পয়েন্টে থাকা শীর্ষ জুলাই-যোদ্ধাদের নিরাপত্তা দেবে পুলিশ

ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের পর শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অনেকেই হুমকি-ধামকি পেয়েছেন। হাদির ওপর হামলার পর শীর্ষস্থানীয় জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে, হাজার হাজার জুলাই যোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব বলে মনে করছে পুলিশ। ওসমান হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, অথবা গান পয়েন্টে আছেন- তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শরিফ ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই ডিএমপি হামলাকারীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এরই মধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ।

ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরে ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্ত হওয়া সন্দেহভাজনদের গ্রেফতারে এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এবং অভিযান চলছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

দেশি-বিদেশি নম্বর থেকে থ্রেট ছিল। হাদি জুলাই যোদ্ধা। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই বিষয়টা অবগত ছিলেন। হাদির মতো অনেক জুলাই যোদ্ধা জীবনের হুমকিতে আছেন। হাদি হুমকি পাবার এক মাসের মধ্যেও দেখার পরও কোনো ব্যবস্থা নিয়েছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, গতকাল ভিপি নুর একটা বক্তব্য দিয়েছেন। জুলাই যোদ্ধা এক হাদি না, হাজারও, লক্ষ জুলাই যোদ্ধা আছে। এই লক্ষ জুলাই যোদ্ধার ইনডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে। রাষ্ট্রকে সিকিউর করতে হবে। রাজধানীকে সিকিউর করতে হবে। আমরা এ বিষয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, এইরকম যারা হাই প্রোফাইল, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। খুব কাছাকাছি তাদের জন্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না। অলরেডি এটার প্রক্রিয়া চলছে। যাদের আমরা এরকম খুব হাই থ্রেট মনে করছি, তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দেবো।

তবে সবার জন্য ইনডিভিজুয়ালি এভাবে সিকিউরিটি দেওয়া যাবে না। এটা ওভারঅল সিকিউরিটি সিস্টেমকে ডেভলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরও বাড়ানোর চেষ্টা করছি, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!