বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভৈরবনগরে ট্রলির ধাক্কায় উল্টে গেল মাহেন্দ্র, চাপা পড়ে প্রাণ গেল মা ও ছেলের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর মোড়ে মাছবাহী ট্রলির ধাক্কায় মাহেন্দ্র উল্টে চাপা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ছয় জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম (৮)।

আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি সাতক্ষীরা যাচ্ছিলো। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল রক্ষা করতে গেলে আরেকটি মাছবাহী ট্রলি মাহেন্দ্রতে ধাক্কা মারে। মাহেন্দ্র উল্টে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও ছেলে মারা যায়। আহত হয় ৬-৭ জন।

খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার ওসি নুরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ছয়জন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০